পটুয়াখালীর দুমকিতে পানিতে ডুবে নাজরিয়া নামে ষোলো মাসের এক শিশু মারা গেছে। শনিবার ঘটনার ৩ ঘন্টা পর সন্ধ্যা ৬টার দিকে লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামে।
পরিবার ও এলাকাবাসী জানায়, শনিবার বিকেল ৩ টার দিকে সহযোগীদের সঙ্গে খেলতে যায় নাজরিয়া। এ সময় সকলের অগোচরে বাড়ির পাশ্বর্বতী ডোবায় পড়ে যায়। সন্ধ্যা ৬টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে লোকজন। তাকে উপজেলার লূথ্যার্নহেলথ কেয়ারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজরিয়া ওই এলাকার বারেক সরদারের কন্যা।
ইত্তেফাক/নূহু
