বগুড়ায় জেএমবির সামরিক শাখার দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে আদমদীঘি উপজেলার পৌওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পারচোকা এলাকার মৃত আঃ সালামের ছেলে রুবেল হোসেন (২৭) ও একই জেলার ছোটচক এলাকার আইয়ুব আলীর ছেলে আঃ বারি (২১)। তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড তাজাগুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ হেডকোয়ার্টারের ইন্টিলিজেন্স শাখা ও বগুড়া ডিবি পুলিশের যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করে। ডিবি ওসি নূরে আলম সিদ্দিকী জানান, গ্রেফতারকৃতদের কোর্টে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
ইত্তেফাক/নূহু
