নীলফামারীর জলঢাকায় রবিবার দুপুরে বজ্রপাতে ৯ শিক্ষার্থী ও ১ কর্মচারী আহত হয়েছে। জানা যায় উপজেলার কাঠালী ইউনিয়নের নতুন হাট এলাকার এসসি উচ্চ বিদ্যালয়ে এ বজ্রপাতের ঘটনাটি ঘটে। এতে আহতরা হলো, সপ্তম শ্রেণির লিমা আক্তার ( ১৩), সিমা (১৩) রোমান ইসলাম (১৩), ৬ষ্ঠ শ্রেনীর সাবানা, রহিদা, আলিফা, রাবেয়া, খাতিজা, নাসরিন ও কর্মচারী লুৎফর রহমান।
এ ব্যাপারে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন বলেন, আজ থেকে মাধ্যমিক পর্যায়ে অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু, এজন্য বৃষ্টির মাঝেও বাচ্চারা স্কুলে এসেছে এবং হটাৎ বজ্রপাতে ৯জন বাচ্চা ও ১জন কর্মচারী আহত হলে তাদের দ্রুত চিকিৎসার জন্য উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালে দায়িত্বে থাকা চিকিৎসক দেবাশিষ রায় জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সবাই আশংকামুক্ত।
ইত্তেফাক/নূহু
