খাদেম জিন্নত আলী
মাইজভান্ডার দরবার শরীফের শায়খুল ইসলাম গাউছুল ওয়ারা হযরত শাহ্সূফি আল্লামা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী আল্-মাইজভান্ডারি (ক.) খাদেম জিন্নত আলী (৫৫) গত বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ১ কন্যা, ১ ছেলে, স্ত্রী রেখে যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়ার কেন্দ্রীয় সভাপতি ও মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ্সূফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.), হযরত সৈয়দ মইনু্দ্দীন আহমদ মাইজভান্ডারি ট্রাস্টের মহাসচিব খলিফা অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী প্রমুখ। গতকাল শুক্রবার বাদ জুমা ঢাকা উত্তরা, উত্তরখান, কাঁচকুড়া রহমানিয়া মইনীয়া সাইফিয়া সুন্নিয়া মাদ্রাসা ও খানকায়ে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া মাঠে তার জানাজা শেষে কাঁচকুড়া কামরুলবাগ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গিয়াস উদ্দিন কাবুল
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট গিয়াস উদ্দিন কাবুল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। শুক্রবার ভোর সাড়ে ৫টায় রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
ঢাকায় তার প্রথম জানাজা শেষে বরিশালে নিয়ে আসা হয়। পরে বাদ আছর বরিশাল জিলা স্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা শেষে গোরস্থানে মৃতদেহ দাফন করা হবে। তিনি বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন মন্ত্রী পদ র্যাদার আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামিম এমপি, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম প্রমুখ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মো. আমির উদ্দিন ভূঞা (পেনু ভূঞা)
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান, রাজনীতিবিদ, আমির উদ্দীন ভুঞা (পেনু ভুঞা) (৮২) ময়মনসিংহের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ৩ পুত্র, ২ কন্যা রেখে যান। শুক্রবার বাদ জুম্মা তার গ্রামের বাড়ি কাকৈরগড়া ইউনিয়নের ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার প্রমুখ শোক প্রকাশ করেন।
