মাদক মামলার রায়ে নাটোরে ১ জনকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নূরুল ইসলাম রাজশাহী জেলার চারঘাট উপজেলার ধর্মহাটা গ্রামের মৃত ওয়াজ উদ্দিন মণ্ডলের ছেলে।
নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি নাটোরের বাড়াইগ্রাম উপজেলার রাথুরিয়া এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ১শ গ্রাম হিরোইনসহ নূরুল ইসলামকে আটক করে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। এই ঘটনায় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পক্ষ থেকে বড়াই থানায় মামলা করা হয়।
পুলিশ এই মামলায় নূরুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করে। প্রয়োজনীয় সাক্ষ্য প্রামাণ শেষে বিচারক এই রায় দেন।
ইত্তেফাক/নূহু
