গাংনীতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আঃ জলিলকে আটক করেছে। গাংনী ডিগ্রী কলেজ মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাকে আটক করে। আজ ভোর রাতে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল ডিবির এসআই মেছবাউর দারাইনের নেতৃত্বে তাকে আটক করে। আঃ জলিল জোড়পুকুরিয়া বাজারের একজন মুদি ব্যবসায়ী এবং গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের আনোয়ারুলের ছেলে।
মেহেরপুর ডিবি পুলিশের এসআই মেছবাহুর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী ডিগ্রী কলেজ মোড় থেকে আঃ জলিলকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
