যশোর বিমান বাহিনীর অডিটর চন্দন কুমার ঘোষ হত্যা মামলার আসামি মোহাম্মদ আলী (২৫) গণপিটুনির শিকার হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
সোমবার ভোররাতে শহরের শংকরপুর সরকারি হাঁস-মুরগি খামারের গেটে এই ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেছে। মোহাম্মাদ আলী শহরের বেজপাড়া বিহারি কলোনি এলাকার মিন্টু মিয়ার ছেলে।
যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল বাশার মিয়া জানান, সোমবার ভোররাতে পুলিশের কাছে খবর আসে শহরের শংকরপুর মুরগি ফার্ম গেটে একজন ছিনতাইকারীকে স্থানীয় লোকজন পিটুনি দিচ্ছে। ঘটনাস্থলে গিয়ে মোহাম্মদ আলী নামে ওই যুবককে পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে জানা যায় তার নাম মোহাম্মাদ আলী। তিনি যশোর বিমান বাহিনীর অডিটর চন্দন কুমার ঘোষ হত্যা মামলার আসামি।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা বলেন, ওই যুবকের বাম পা এবং ডান হাত সম্ভবত ভেঙে গেছে।
ইত্তেফাক/ইউবি
