শায়েস্তাগঞ্জের বেজোড়ায় গাড়িচাপায় একজন নিহত

আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৭:২৬
ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের বেজোড়ায় জিন্নতপুর নামক স্থানে গাড়িচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত হেলাল মিয়া (৫০)  টাঙ্গাইল জেলার শফিপুর থানার হাতিয়া কেরানী পাড়া গ্রামের ঠান্ডু মিয়ার পুত্র। এ দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৭টায়।
 
পুলিশ সুত্র জানায়, সোমবার সকাল ৭টায় দিকে ওই স্থানে নিহতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা। তারা পুলিশকে এ খবর দেয়। এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার একদল পুলিশ দুর্ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
পুলিশ জানায় স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে।
 
ইত্তেফাক/নূহু