তানোরে স্ত্রী হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামি আটক

আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৮:০৬
জেলার তানোরে স্ত্রী হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামি স্বামী ইব্রাহীম মন্ডলকে (৪৫) আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাকে আদালত থেকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত ইব্রাহীম মন্ডল উপজেলার চকরহমত গ্রামের মৃত মহির মন্ডলের পুত্র।
 
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে কলমা ইউনিয়নের চকরহমত গ্রামে নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে এএস আই শরিফুল ইসলাম অভিযান চালিয়ে ইব্রাহীমকে আটক করেন। ইব্রাহীম ২০১৩ সালে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি।
 
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বিকেলে তাকে আদালত থেকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 
 
ইত্তেফাক/নূহু