নাটোরের সিংড়া থেকে ৪ লাখ ৪০ হাজার জাল টাকাসহ দুইজনকে আটক করেছে র্যাব-৫। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পৌর এলাকা থেকে জাল টাকা সহ তাদের আটক করা হয়। আটক দুজনের নাম সামাদ মোল্লা ও কিসমান আলী।
র্যাব- ৫ সিপিসি-২ এর কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার দিকে সিংড়া পৌর এলাকা থেকে তাদের আটক করে। পরে আটককৃতদের র্যাব-৫ সিপিসি-২ এর কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
