পিরোজপুরের মঠবাড়িয়ায় পানিতে ডুবে ফারিরা হাসান রাইসা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রাইসা মিরুখালী ইউনিয়নের সচীব মো. মোশারেফ হাসান বাচ্চুর মেয়ে। শিশুটি স্থানীয় সোনাখালী একটি কিন্ডার গার্ডেন স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু রাইসা স্কুল থেকে ফিরে পরিবারের অগোচরে বসত ঘরের পিছনের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় পা ফসকে সে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন রাইসাকে পুকুর থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু
