সিদ্ধিরগঞ্জে রাশেদা আক্তার আয়েশা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে গোদনাইল দক্ষিণ এনায়েত নগর এলাকার এমদাদ হোসেনের বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। রাতেই মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহমেদ জানান, গত ৫ মাস আগে রাশেদা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীসহ এ বাড়িতে বাস করছিলেন। রবিবার রাত সাড়ে ৮টায় শারমিনের স্বামী মাসুদুর কাজ থেকে বাসায় ফিরে গোসল করে তার স্ত্রীর কাছে খাবার চান। তখন শারমিন খাবার দিলে মাসুদুর বাহিরে ফুটবল খেলা দেখে এসে পরে খাবেন বলে বেরিয়ে যান।
খেলা দেখে মাসুদুর বাসায় এসে দেখেন ঘরের দরোজা লাগানো। তখন তিনি দরজায় ধাক্কা দিলেও তার স্ত্রী দরোজা খোলেননি। মাসুদুর তখন ঘরের পিছনে ঘিয়ে জানালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। দেখেন তার স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে রয়েছে। তিনি তখনই পুলিশে খবর দেন। রাতেই তার লাশ উদ্ধার করা হয়।
সোমবার সকালে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের কারনেই তিনি আত্মহত্যা করেছেন। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের পরই বলা যাবে বলে জানিয়েছে পুলিশ।
ইত্তেফাক/নূহু
