ঈশ্বরদীতে অটোরিকশার সঙ্গে ধাক্কায় রাসেল (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রূপপুর পাকার মোড়ে।
পথচারীরা জানান, রাসেল একজন নির্মাণ শ্রমিক। তিনি কাজ শেষে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রূপপুর পাকার মোড় অতিক্রম করার সময় হঠাৎ একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তার মাথা গুড়িয়ে যায়।।
গুরুতর আহত অবস্থায় রাসেলকে ঈশ্বরদী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাসেল দিয়াড় বাঘইল গ্রামের আব্দুর রহমানের পুত্র বলে বলে জানা গেছে।
ইত্তেফাক/নূহু
