রাজশাহীর গোদাগাড়ীতে বিআরটিসির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ৩০ জন। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজশাহী-চাপাই নবাবগঞ্জ মহাসড়কের অভয়া কামার পাড়া নামক স্থানে রাজশাহীগামী বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। নিহত চালকের নাম শরিফুল ইসলাম তোতা (৪২)। তার বাড়ি পাবনার আতাইকুলার গয়েসবাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের জিন্দার খানের ছেলে।
গোদাগাড়ী ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১শয়্যা হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন, পাবনার সাথিয়ার ইবাদ আলীর ছেলে শামসুল (৪০) আতাইকুলার জাব্বারের ছেলে আলমাস (৩২) ভারতের বহরমপুরের খোদাবকসের ছেলে হুমায়ন কবির (৪০)। বাকি আহতরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
গোদাাগড়ী মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
