চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশু রাইফার মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বিকালে নগরীর লালখান বাজার এলাকায় এ মানববন্ধন আয়োজন করে মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে নিষ্পাপ শিশু রাইফাকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। এর সম্পূর্ণ দায়-দায়িত্ব ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসককে বহন করতে হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে ম্যাক্স হাসপাতালের লাইসেন্স বাতিল ও দায়ী চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে বিএমএ নেতাদের অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জানানো হয় মানববন্ধনে।
ইত্তেফাক/নূহু
