চাটমোহর-পাবনা সড়কের উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পূর্ব টিয়ারতলায় আজ সোমবার সকালে চলন্ত মাইক্রোসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহত নারী পূর্ব টিয়ারতলা গ্রামের কোরবান আলীর স্ত্রী রিনা খাতুন (৪৫)।
এলাকাবাসী জানান, রিনা খাতুন প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন। এ সময় চাটমোহর-পাবনা সড়কের পাশে এক ব্যক্তির সঙ্গে কথা বলার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/নূহু
