সামান্য বৃষ্টিতে বগুড়া শহরের রাস্তাগুলো ডুবে যায়

আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৭:৫১
বগুড়া শহরের ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা হওয়ায় সামান্য বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় রাস্তা ডুবে যায়। এ সময় পথচারী ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে। দুর্ভোগও পোহাতে হয়।
 
শহরে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় ওই ড্রেন দিয়ে পানি নিষ্কাসন হয় না। মাঝেমধ্যে ড্রেন উপচে পড়া ময়লা পানির দুর্গন্ধে পথচারী ও শহরের মানুষ অতীষ্ট হয়ে ওঠে।
 
এ ব্যাপারে পৌর মেয়র এ্যাডঃ মাহবুবর রহমান বলেন, সড়ক ও জনপথ বিভাগ যখন বনানী থেকে মাটিডালী পর্যন্ত সড়ক নির্মাণ করে, তখন পৌরসভার সঙ্গে কোনো আলোচনা করেনি। ফলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আমরা নতুন করে ড্রেন নির্মাণের পরিকল্পনা করেছি। একই সঙ্গে পুরাতন ড্রেন সংস্কার করে করতোয়া নদীতে সংযোগ দেওয়া হবে। তখন আর কোনো সমস্যা থাকবে না।
 
ইত্তেফাক/নূহু