ধামরাইয়ে ফুটবল খেলতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১২:১২
ঢাকার ধামরাইয়ে ফুটবল খেলতে গিয়ে মো. সুমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সুমন কুশুরা টোপের বাড়ি গ্রামের মো. আলহাজ্ব মিয়ার পুত্র। 
 
জানা গেছে, সুমন সোমবার বিকেলে এলাকার ছেলেদের সঙ্গে কুশুরা আব্বাস আলী হাই স্কুল মাঠে ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায়ে তার পেটে বল লাগে। অসুস্থ অবস্থায় তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে কসমস সেইফলাফ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে বুধবার সকালে তার মৃত্যু হয়। 
 
সুমনের চাচা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল গনি সুমনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/ইউবি