নওগাঁর বদলগাছীতে ট্রাক-ভুটভুটি সংঘর্ষে একজন নিহত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আক্কেলপুর থেকে বদলগাছীগামী একটি ট্রাক উপজেলা সদরের নতুন ব্রিজ এলাকায় একটি ভুটভুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভুটভুটি চালক উজ্জল হোসেন (২০) মারা যায়।
বদলগাছী থানার পুলিশ লাশ উদ্ধার করে বদলগাছী সদর হাসপাতালে পাঠিয়েছে।
ইত্তেফাক/ইউবি
