তানোরে মাদক ব্যবসায়ীসহ আটক ১৫

আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৮:১০
রাজশাহীর তানোর উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে র‌্যাব ও পুলিশ। এ সময় আটককৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৩৬পিস ইয়াবা, ৩৩ গ্রাম হিরোইন ও ৬১গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। আটককৃতদের আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে। 
 
র‌্যাব-৫ কর্তৃক আটককৃত ১০জন হলেন- মোহনপুর উপজেলার তালেবপাড়া গ্রামের সোহেল (২৬), দুরইল গ্রামের হাফিজুর রহমান (২৪), হরিপুর গ্রামের আলমগীর হোসেন (২২)। এছাড়া তানোর উপজেলার শিলপুর গ্রামের শফিকুল ইসলাম (২৫), রায়তন বরশো গ্রামের পলাশ আলী (২৬), চাঁন্দুড়িয়া গ্রামের আশরাফ আলী (৬৬), একই গ্রামের উজ্জ্বল হোসেন (২৫), গোল্লাপাড়া গ্রামের কামরুজ্জামান (৩৩), মাসিন্দা গ্রামের কামরুল (২৫), আকাশ (১৯)। 
 
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে এসআই সাইফুল ইসলাম ও এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে  অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। 
 
আটককৃতরা হলেন, ২৫পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের ইউনুস আলীর ছেলে আনোয়ার হোসনে (২৪) ও একই উপজেলার খোলাগাছি গ্রামের এনায়েত আলী সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (২৪)। 
 
এদিকে, ২৮ গ্রাম হিরোইন এবং ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক তানোর উপজেলার আজিজপুর নলপুকুরিয়া গ্রামের হেফাজ মণ্ডলের ছেলে বাদল (৩৮), ৫ গ্রাম হিরোইনসহ আটক উপজেলার কৃষ্ণপুর গ্রামের সাহাতুল্লাহের ছেলে সোহাগ (২৫) ও মাদকসেবী উপজেলার চক রহমত গ্রামের ফজর আলী দেওয়ানের ছেলে রাসুল দেওয়ান (২৯)। 
 
তানোর থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
  
ইত্তেফাক/কেকে