নরসিংদীতে ট্রেনের ধাক্কায় নারী নিহত

আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৮:৩৯
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মোমরাজ বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরের নরসিংদী রেলওয়ে স্টেশনের অদূরে জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমরাজ বেগম জেলা শহরের বিলাসদী এলাকার আবদুল মালেক মিয়ার স্ত্রী এবং নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ঝাড়ুধারের কাজ করতেন। 
 
নরসিংদী রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে নিহত মোমরাজ বেগম জেলা প্রশাসকের কার্যালয় থেকে নরসিংদী চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিজ ভবনের সামনের সড়ক দিয়ে বাসায় যাবার পথে জিরো পয়েন্ট  এলাকায় অন্যমনস্ক হয়ে রেল লাইন পাড় হচ্ছিলেন।এসময় ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তার মাথা থেৎলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মরত পুলিশ সদস্যরা এসে লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠান। 
 
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. সায়েম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। 
 
ইত্তেফাক/কেকে