জামালপুর জেলার ইসলামপুর-দেওয়ানগঞ্জ রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, বুধবার দেওয়ানগঞ্জ উপজেলার দিঘলকান্দি রেল ক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও রেল পুলিশ জানায়, স্থানীয়রা দিঘলকান্দি এলাকায় রেল লাইনের পাশে ট্রেনে কাটা পড়া এক অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
রেলওয়ের দেওয়ানগঞ্জ স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মান্নানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাতের কোনো একটি ট্রেনে কাটা পড়ে যুবকটি মারা গেছে।
ইত্তেফাক/নূহু
