মাগুরায় শাহ আলমের বাড়িতে শোকের মাতম

আপডেট : ০৫ জুলাই ২০১৮, ২৩:০২

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত শাহ আলমের মাগুরার মহম্মদপুর উপজেলার দেউলী গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যরা শোকে পাথর। তিনি উক্ত গ্রামের শাহেন উদ্দিনের ছেলে। শাহ আলমের স্ত্রী ও দুই বছরের একটি শিশু সন্তান রয়েছে।

ভাগ্যের অন্বেষনে তিনি আট মাস পূর্বে সৌদি আরব গিয়েছিলেন। সন্তান হারিয়ে পিতামাতা, পরিবার শোকে পাথর।

মহম্মদপুর থানার ওসি তরীকুল ইসলাম জানান, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহ আলমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু