রংপুরে ১৫দিন ব্যাপী বিভাগীয় বনজ ফলজ ও ভেষজ বৃক্ষ মেলা শুরু

আপডেট : ০৫ জুলাই ২০১৮, ২৩:০৭

বেলুন উড়িয়ে, বণার্ঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্ যদিয়ে বিভাগীয় নগরী রংপুরে বৃহস্পতিবার থেকে ১৫দিন ব্যাপী বিভাগীয় বনজ ফলজ ও ভেষজ বৃক্ষ মেলা শুরু হয়েছে। এ মেলার উদ্বোধন উপলক্ষ্যে আজ বিকেল ৪টায় বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বর থেকে বণার্ঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর জিলা স্কুল মাঠ মেলাস্থলে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এনামুল হাবীবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার রংপুর বিভাগীয় পরিচালক মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মো: রফিকুজ্জামান শাহ, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, সম্পাদক তুষার কান্তি মন্ডল ও কৃষি কর্মকর্তা আফতাব হোসেন। এর আগে ফিতা কেটে মেলার আনুষ্টানিক উদ্ধোধন করেন  প্রধান অতিথি জাকির হোসেন।

মেলায় ৫০টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। প্রথম ৫দিন মেলায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে।

ইত্তেফাক/নূহু