ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ফরিদ মিয়া (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা-শেরপুর সড়কের মোকামিয়ায় ভটভটি উল্টে এই দুর্ঘটনা ঘটে। তিনি মোকামিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলপুরগামী ভটভটি উল্টে ফরিদ মিয়া গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯ টার দিকে তিনি মারা যান। নিহত ফরিদ মিয়া ইউনিভার্সেল কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
ইত্তেফাক/নূহু
