রাজশাহীতে গোদাগাড়ীতে অভিযান চালিয়ে সামায়ন (৩০) নামের শীর্ষ মাদক ব্যবসায়ীকে ৮৫ গ্রাম হেরোইনসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সিএন্ডবি মোড়ে একটি ঔষধের ফার্মেসী থেকে তাকে আটক করা হয়। সে গোদাগাড়ী সিএন্ডবি আঁচুয়া গ্রামের মৃত সোহরাবের ছেলে।
গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঔষধের দোকানে ঔষধের প্যাকেটে রাখা ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পূর্বে সামায়নের বিরুদ্ধে রাজশাহী রাজপাড়া থানায় মাদকদ্রব্য মামলা আছে বলে নিশ্চিত করেন ওসি।
আটক সামায়নের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।
ইত্তেফাক/নূহু
