৮ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১৪:৫১
রাজশাহীর বাঘায় বিথী নামে ৮ বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার নওটিকা গ্রামে বিথীর স্বয়ন কক্ষ থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
 
স্থানীয় সুত্রে জানা গেছে,  উপজেলার নওটিকা গ্রামের  ইমামুল হকের মেয়ে বিথী চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।  শুক্রবার সকাল  ৮ টার সময় পড়ার পরিবর্তে খেলা করছিল। এ ঘটনায় বিথীর মা  রানু বেগম তাকে বকা দেন। এর কিছুক্ষণ পর সে অভিমান করে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। 
 
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে এতো ছোট বাচ্চা আত্মহত্যা করতে পারে ভেবেই অবাক হচ্ছি। এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। তিনি বিথীর মৃতদেহ পোস্টমর্টেমের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
 
ইত্তেফাক/নূহু