টেকনাফে ২শ ৮৬কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১৬:৫৫
টেকনাফে পুলিশ, বিজিবি আলাদাভাবে ২শ ৮৬ কোটি টাকার বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য ধ্বংস করেছে। জানা যায়, গত ২০১৭ সালের গত ২৫ অক্টোবর হতে ২০ মার্চ ২০১৮ ইং পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে বিজিবি কর্তৃক আটক মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান ৬ জুলাই সকাল সাড়ে ১০টায় ব্যাটালিয়ন সদরে অনুষ্ঠিত হয়।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এসএম রকিবুল্লাহ, সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল খালেক, লেঃ কর্ণেল মঞ্জুরুল হাসান খান, লেঃকর্ণেল আছাদুদ-জামান, লেঃ কর্ণেল জোবাইর আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল আফসার, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার দেব, মোঃ হেলাল উদ্দিন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রনয় চাকমা, ২বিজিবির উপাধিনায়ক শরীফুল ইসলাম জমাদ্দার, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার ফয়েজুল ইসলাম, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়–য়া, টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোশারফ হোসাইনসহ বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
এতে মালিকবিহীন জব্দকৃত ৫২ লক্ষ ৬৯ হাজার ৮শ ৬৭পিস ইয়াবা, ১ হাজার ৪শ ৭৭ বোতল ফেন্সিডেল, ১৩ কেজি ৩শ গ্রাম গাঁজা, ৬শ ৯৫.৫০০লিটার চোলাই মদ, ৩ হাজার ৯শ ৯০ ক্যান আন্দামান বিয়ার, ৩ হাজার ৩শ ৭৩ ক্যান বিয়ার (১২%), ৩ হাজার ৫শ ১৮ ক্যান সিংগা বিয়ার, ৫শ ৪৫ ক্যান চ্যাং বিয়ার, ৩শ ৬০ ক্যান চেইঞ্জ ক্লাসিক বিয়ার, ৭শ ২৪ বোতল ম্যান্ডেলা রাম, ২শ ৭ বোতল গ্রান্ড রয়েল হুইস্কি, ২২ বোতল গ্রান্ড হুইস্কি, ৩৯ বোতল গারদা, ৫ বোতল ঈগল হুইস্কি, ৪ বোতল মায়ানমার মদ, ৩ বোতল ডাবল ব্ল্যাক মদ, ১২ বোতল রয়েল ড্রাইগ্রীন মদ, ৩ বোতল মায়ানমার ড্রাইগ্রীন মদ, ৩০ বোতল মেরিন হুইস্কি মদ, ৯ বোতল ড্রাগন রাম মদ, ১২ বোতল জামালিকা মদ, ২ বোতল মায়ানমার ওল্ড ব্যান্ডে মদসহ মোট ১৫৯ কোটি ১৮ লক্ষ ২৫ হাজার ৬শ টাকা মূল্যমানের মাদক ধ্বংস করা হয়।
 
এদিকে টেকনাফ মডেল থানা পুলিশ ৬ জুলাই দুপুর ১২টায় থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিগত ৬মাসে জব্দকৃত মালিকবিহীন বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য ধ্বংস করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিত কুমার বড়ুয়ার স্বাগত বক্তব্যে অনুষ্টিত মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কক্সবাজারের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস। 
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ২বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আছাদুদ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রণয় চাকমা, সি: জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রাজীব কুমার ও হেলাল উদ্দিন, টেকনাফস্থ কোষ্টগার্ডের ষ্টেশন কমান্ডার ফয়জুল ইসলাম। এতে ৪২ লাখ ৩১হাজার ৬শ পিচ ইয়াবা, ৩হাজার ২শ ৮৮ ক্যান বিয়ার, ১শ ৪৬ বোতল ফেন্সিডিল, ৫১ বোতল হুইস্কি, ৩০ বোতল ড্রাইজিন মদসহ মোট ১শ ২৭কোটি ৬লক্ষ ৭৮হাজার ৪শ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
 
ইত্তেফাক/নূহু