ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তররে আয়োজনে প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত, বিভিন্ন শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও দরিদ্র, দুস্থ পরিবারসহ মোট ৩৮টি প্রতিষ্ঠানে ৭৫ বান্ডিল ঢেউটিন এবং ২ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
শুক্রবার সকালে উপজেলা চত্বরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি উপস্থিত থেকে চেক ও ঢেউটিন বিতরণ করেন। এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম, থানা অফিসার ইনচার্জ মো. হাবিল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
