সিরাজগঞ্জের এক যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১৭:২০
সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়াতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সংগ্রাম (২৫) পিপুলবাড়িয়া গ্রামের আকতার হোসেনের ছেলে।
 
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কে বা কারা মোবাইল করে সংগ্রামকে ডেকে নিয়ে যায়। এরপর সে রাতে বাড়ি ফিরে আসেনি। খোঁজ করে তাকে কোথাও পাওয়া যায়নি। শুক্রবার সকালে বাড়ির পাশে ক্ষেতের মধ্যে তার রক্তমাখা লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। 
 
পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। সন্ত্রাসীরা সংগ্রামকে কুপিয়ে হত্যা করেছে। হত্যার কারণ জানা না গেলেও সংগ্রামের মোবাইল ঘেটে দেখছে পুলিশ। 
 
ইত্তেফাক/নূহু