বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে শুক্রবার ভোরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় হাফিজুর (২৮) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে বিজিবি।
তিনি গাতীপাড়া গ্রামের সিরাজ ব্যাপারীর ছেলে। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
২১ বিজিবির অধিনায়ক জানান, আটক আসামিকে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
