পবা উপজেলার নওহাটা পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক সুজাউদ্দিনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। নাশকতার মামলায় গোয়েন্দা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে। তিনি পবা উপজেলার নওহাটা পৌর এলাকার মৃত আব্দুল গনির ছেলে।
মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের জানান, গত ৫ জুলাই রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম নাশকতার মামলায় নওহাটা পৌর জামায়াতের সাধারণ সম্পাদক সুজাউদ্দিনকে আটক করে। এর আগে ৪ জুলাই রাতে পবা উপজেলা জামায়াতের পূর্ব ও পশ্চিম শাখার আমির আব্দুর রহিম ও জালাল উদ্দিনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় মহানগর গোয়েন্দা পুলিশ।
ইত্তেফাক/নূহু
