হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যায় অনেকেই ভোগেন। দিন দিন এই সমস্যার রোগীর সংখ্যাও বেড়ে চলেছে। হাই ব্লাড প্রেশারে আক্রান্ত হলে একের পর এক অসুখ দেখা দিতে পারে। এর মধ্যে কিডনির রোগ, চোখ ও মস্তিষ্কের জটিল রোগও দেখা দিতে পারে। আর তাই হাই ব্লাড প্রেশারের মতো রোগ থেকে দূরে থাকতে হলে কাঁচা লবণ বা অতিরিক্ত লবণ খাওয়া বন্ধ করতে হবে।
ওয়ার্ল্ড হেলথ ওরগানাইজেশনের মতে, লবণ হলো এমন একটি খাবার যা রক্তচাপ বৃদ্ধি করতে ভূমিকা রাখে। প্রতিদিন ২ গ্রামের বেশি লবণ খাওয়া যাবে না। এছাড়া কিডনিকে সুস্থ রাখতেও অতিরিক্ত লবণ খাওয়া উচিত নয়। যাদের পরিবারে হাই ব্লাড প্রেশারের ইতিহাস আছে তাদের ক্ষেত্রেও এই বিষয়ে সচেতন থাকতে হবে। পাশাপাশি হাই ব্লাড প্রেশার প্রতিরোধের জন্য ধূমপান, মদ্যপান, চর্বিযুক্ত খাবার গ্রহণ বন্ধ করতে হবে ও সুশৃঙ্খল জীবন যাপন করতে হবে।
লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ
