কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর ফকির বাড়িতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০০ পুড়িয়া গাঁজাসহ এক ব্যবসায়ীকে গত শুক্রবার রাতে গ্রেফতার করেছে নিকলী থানার পুলিশ।
গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ীরা হলো কারপাশা উপজেলার মজলিশপুর ফকির বাড়ির ওসমান ফকির (৪৮)।
নিকলী থানার ওসি মো. নাছির উদ্দিন ভূইয়া জানান , শুক্রবার রাতে মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নিকলীর মজলিশপুর ফকির বাড়িতে ওসমান ফকির গাঁজা বিক্রির সময় ২০০ পুড়িয়া গাঁজাসহ ওসমানকে গ্রেফতার করে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে শুক্রবার রাতেই নিকলী থানায় মাদক ও জুয়া আইনে একটি মামলা করেছে।
ওসি জানান, গ্রেফতারকৃত ওসমানকে শনিবার দুপুরে আদালতের পাঠানো হবে।
ইত্তেফাক/কেকে
