নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় কমিটির নেতারা। শনিবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি এলাকার ধলেশ্বরি নদীর এক কিলোমিটার এবং কালিগঙ্গা নদীর দুই কিলোমিটার এলাকা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি- জেপির ভাইস চেয়ারম্যান আজিজ বাধন, যুগ্ম সাধারণ সম্পাদক সালউদ্দিন আহমেদ, যুগ্ম সহ সম্পাদক কে.এম মফিজুর রহমান মঞ্জু, যুগ্ম সহ সম্পাদক নাজমুল হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা জেপির সভাপতি আবুল খায়ের সিদ্দিকী আবু, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, ইউনিয়ন পরিষদ জেপির সভাপতি হারুনুর রশিদ, মানিকগঞ্জ জেলা জেপির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল পাল প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
