রাঙ্গামাটির নানিয়ারচর ও কাউখালী উপজেলা থেকে ১৫ জনকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে। রবিবার সকালে ২০-২৫ জনের একটি সশস্ত্র গ্রুপ নানিয়ারচরের পুটিখালী এলাকার গ্রামের হানা দেয়। এ সময় তারা কয়েক রাউন্ড ফাকা গুলিবর্ষণ করে। পরে গ্রামের ১৪ জনকে অস্ত্রের মুখে অপহরণ করে গভীর জঙ্গলে নিয়ে যায়।
অন্যদিকে রবিবার দুপুরে রাঙ্গামাটির কাউখালী উপজেলা থেকে অস্ত্রের মুখে ইউপিডিএফের প্রশাসনিক বিভাগের পরিচালক বকুল চাকমাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। ৮-১০ জনের একটি সশস্ত্র গ্রুপ তার বাড়িতে হানা দেয়। এ সময় অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায়।
এ ব্যাপারে রাঙ্গামাটি পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবির জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের টহল দল অপহৃতদের উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
ইত্তেফাক/ইউবি
