মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৮:১২

মাদারীপুর-শিবচর মহাসড়কের চরগোবিন্দপুর এলাকায় ব্যাটারিচালিত ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজ রবিবার এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ৩ জন আহত হয়। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নিহতের নাম ফিরোজ ঘরামি (৪৫)। তিনি সদর উপজেলার কালিকাপুর গ্রামের রয়হান ঘরামির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবচর থেকে ছেড়ে আসা ইটভর্তি পিকআপভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ফিরোজ ঘরামি মারা যান।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, ঘটনার পর এলকাবাসী পিকভ্যানের চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মডেল থানায় মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু