মির্জাপুরে এক সঙ্গে তিন সন্তান প্রসব

আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৮:৫২

মির্জাপুরে সুবর্না আক্তার(২৫)নামে এক গৃহবধূ এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। তিনি আব্দুল হামিদ নামে এক প্রবাসীর স্ত্রী। গতকাল শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালের প্রসুতি বিভাগে সিজারিয়ানের মাধ্যমে এই তিন সন্তান প্রসব হয়েছে।

হাসপাতাল সুত্র জানায়, মির্জাপুর উপজেলার ৫ নং বানাইল ইউনিয়নের বানাইল গ্রামের প্রবাসী মো. আব্দুল হামিদের স্ত্রী সুর্বনা আক্তার(২৫) গত ২ জুলাই প্রসব ব্যাথা নিয়ে কুমুদিনী হাসপাতালের প্রসুতি বিভাগে ভর্তি হন। চিকিৎসকগণ তাকে নরমাল ডেলিভারি করানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। কিন্ত নরমাল ডেলিভারি না হওয়ায় মা ও সন্তানের কথা চিন্তা করে গতকাল শনিবার সকালে ঐ গৃহবধুকে সিজার করা হয়।

তিন সন্তানের মধ্যে একটি ছেলে ও দুইটি মেয়ে। মা ও নবজাতক তিনই সন্তানই এখন আশংকামুক্ত।

এ ব্যাপারে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় বলেন, হাসপাতালের পক্ষ থেকে গৃহবধু সুবর্নাকে সকল ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। মা ও নবজাতক তিন সন্তান এখন সুস্থ আছে।

ইত্তেফাক/নূহু