মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল খানপাড়া গ্রাম থেকে অজ্ঞাত (১৯) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, গত ৮ জুলাই রবিবার সকালে খানপাড়া পুকুরে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা পুলিশকে খবর দেয়।
পুলিশ অকুস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের পরনে কালোপ্যান্ট ও সাদা খয়েরি চেক শার্ট ছিল। এ ব্যপারে মেলান্দহ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
