কেন্দ্রীয় ছাত্রদলের নেতাসহ বিএনপির ৫ নেতা আটক

আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৯:০৭

জেলার সাটুরিয়া থানা পুলিশ ছাত্রদলের কেন্দ্রীয় নেতাসহ  উপজেলা বিএনপির ৫ নেতাকে আটক করেছে। শনিবার ভোর থেকে রবিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

একই সময়ে মাদক ও ওয়ারেন্টভুক্ত আরও ১৩ আসামিসহ মোট ১৮ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃত বিএনপি নেতারা হচ্ছে, কেন্দ্রীয় ছাত্রদলের নেতা মো. জিয়াউর রহমান, দরগ্রাম ইউনিয়নের বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী মিঠু, উপজেলা বিএনপি নেতা মোঃ বাবুল মাষ্টার সহ আরও ২ বিএনপি নেতা।

এছাড়া গত ২৪ ঘন্টায় মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার ১৩ আসামী কে আটক করেছে।

বিষয়টি সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ৫ বিএনপি নেতাসহ আরও ৪৪ জন কে আসামি করে একটি নাশকতা মামলা হয়েছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। বিএনপি, মাদক ও বিভিন্ন মামলায় ১৮ জন আসামির আইনি প্রক্রিয়া শেষে রবিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু