ঝিনাইদহে ৩ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৫:৪০
ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় ৩ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের ইন্সপেক্টর রাসেল আলী জানান, সোমবার সকালে গোপন সূত্রে জানা যায়, উপজেলার লৌহজঙ্গা গ্রামে মাদক ক্রয়-বিক্রয় চলছে। জেলা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ কাওছার আলীকে গ্রেফতার করা হয়।   পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। 
 
এদিকে শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিতরা হলেন- ভাইটবাজার এলাকার মৃত রঞ্জিতের ছেলে সাগর (৩৫) ও মৃত হরিপদ দাসের ছেলে প্রদীপ দাস (৪১)। 
 
রবিবার বিকালে শৈলকুপা উপজেলার নির্বাহী কর্মকর্তা উসমান গনির নেতৃত্বে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালায়। ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয় সাগর ও প্রদীপকে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রদীপ দাসকে ১ বছরের ও সাগরকে ৭ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
 
ইত্তেফাক/এমওয়াই/ইউবি