নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৫:৪৭
নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের দবিরের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 
 
আরিফ হোসেন ওই গ্রামের আব্দুল আউয়াল সরকারের ছেলে। সে স্থানীয় দরাফপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। 
 
নাটোর সদর উপজেলার ৪নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাতেন ভুইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, আরিফ সোমবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে ঘুড়ি উড়াতে গিয়ে মাটিতে পড়ে থাকা একটি বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরিফ।
 
ইত্তেফাক/ইউবি