হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত

আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৬:০১
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের গদাইনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের কদর আলীর মেয়ে জেসমিন আক্তার (৪)।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেসমিন সোমবার দুপুরে মায়ের সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
 
পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে  সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাজিব চৌধুরী জানান, হাসপাতালে পৌঁছার আগে সে মারা যায়।
 
ইত্তেফাক/এমওয়াই/নূহু