সোমবার দুপুরে লালপুর-ঈশ্বরদী সড়কের আরামবাড়ীয়া বাজার সংলগ্ন এলাকায় ট্রাক চাপায় আশরাফুল ইসলাম খোকন (৩২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তিনি নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামের আবুল কালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম খোকন লালপুর থেকে ঈশ্বরদী যাওয়ার পথে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় একই দিক থেকে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটর সাইকেলসহ তিনি ওই ট্রাকের পিছনের চাকার নিচে চলে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে।
লালপুর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু
