চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারমূখী মিনি ট্রাক ঢাকা মেট্রো-১৩১০১৪ সোমবার বেলা ১২টায় বাঁশখালী উপজেলার শেখেরখীল রাস্তার মাথা এলাকায় পৌঁছালে হঠাৎ করে গাড়িতে আগুন ধরে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশখালীর প্রেমবাজার থেকে উপজেলাগামী দুই মোটরসাইকেলকে ধাক্কা ধাক্কা দেয়। এ সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন মারা যায়। বাকি ৩জনকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চলন্ত অবস্থায় হঠাৎ গাড়িতে আগুন ধরে গেলে সামনে থেকে আসা মোটরসাইকেল আরোহীরা রাস্তার একপাশে দাঁড়িয়ে ছিল। এক নিমিষেই মিনি ট্রাকটি মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়।
নিহতরা হলেন, কোনাখালী ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোজাহের আহমদ শেখেরখীলের পুত্র নুর হোসেন (২৪), ফিসারীঘাট, কক্সবাজার সদর থানার হোসেন আলীর পুত্র রুবেল (২৫), হোসানাবাদ ইউনিয়ন-গাছুয়া, মুলাদী, বরিশালের শাহ আলম খানের পুত্র আব্দুল লতিফ খান (৫৫)।
আহতরা হলেন, ফিসারীঘাট, কক্সবাজারের নুর হোসেনের ছেলে সেনায়েত আলী (১৮), মালুমঘাট, চকরিয়া, কক্সবাজারের কামাল উদ্দিনের ছেলে নুরুল আলম (২০), ডুলাহাজরা মালুমঘাট কক্সবাজারের আব্দুর রশিদের ছেলে নুরুল কবির (২২)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক এস আই হান্নান জানান, নিহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু
বাড়ী ফেরা হলো না শাকিলের
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
বোনের বাসা থেকে বাড়ি ফেরা হলো না শাকিল আকন্দের (২৮)। আর কখনও ফিরবেন না তিনি। গত ২৭ জুন বড় বোন মিতা আক্তারকে চিকিৎসক দেখাতে গ্রাম থেকে ছোটে যান শাকিল। বোনের চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন তিনি। গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রোববার রাত দেরটার দিকে সড়ক দুর্ঘটনায় শিকার হন শাকিল আকন্দ। আহত অবস্থায় উত্তরার একটি বেসরকারি হাসপাতালে সোমবার চিকিৎসাধীন নিহত হয়েছেন বলে তার ভগ্নীপিত সোহেল নিশ্চিত করেছেন। এ বয়াবহ সড়ক দুর্ঘটনায় আরো একটি তাজা প্রাণের সঙ্গে তিনিও অকালে ঝড়ে গেছেন। তার লাশ গ্রামের বাড়িতে পৌছলে হৃদয় বিদারক দৃশ্যে পরিনত হয়। সে মদন উপজেলার কুলিয়াটি নছিরপুর গ্রামের মৃত জিলাল উদ্দিন মাষ্টারে ছেলে। শাকিল ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের মাষ্টার্স শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। ওই দিন বিকালে কোর্ট ভবন ঈদগাহ মাঠে আছরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
বাস যাত্রী আহত পূবালী ব্যাংক মদন শাখার হিসাব রক্ষক মোঃ ফজলু মিয়া, ব্যাবসায়ী এ.কে খায়রুজ্জামান আহমেদ জানান, রোববার রাতে ঢাকা মহাখালী বাসটার্মিনাল থেকে নেত্রকোণার মদনে আসার উদ্দেশ্যে আশিক পরিবহন রাত সাড়ে ১১ টায় ছেড়ে গাজীপুরের মেম্বার বাড়ীর সামনে রাত দেরটায় পৌঁছলে রাস্তার বিপরীত পাশে থেমে থাকা ইট বুঝাই ট্রাকের সাথে সংঘর্ষ লাগে। এতে বাসটির সামনের অংশ দুমরে মুচরে যায়। ঘটনা স্থলেই ১ জন নিহত শাকিলসহ ১০ জন আহত হয়। আহত অবস্থ্য়া শাকিল নিহত হয়েছেন।
ওসি মোঃ শওকত আলী জানান, সড়ক দুর্ঘটনাটি গাজীপুর এলাকায় ঘটায় এ ব্যপারে আমাদের কাছে কোন তথ্য নেই। তবে লোকের মুখে শোনেছি সড়ক দুর্ঘটনায় মদনের একজন নিহত হয়েছেন।
ছবি সংযুক্ত ঃ ছবি শাকিল আকন্দ, মা শামছুন্নাহারের শোকের মাতোম।
ইত্তেফাক/নূহু
