ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

আপডেট : ০৯ জুলাই ২০১৮, ২২:০২
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক  নয়ন মিয়া (৩৫) সড়ক দুর্ঘটনায়  নিহত হয়েছেন। 
 
জানা গেছে, সোমবার বেলা আড়াইটার দিকে তারাকান্দা-ধোবাউড়া সড়কের ফুলপুর উপজেলার সুতারপাড়া নামকস্থানে মোটর সাইকেল দুর্ঘটনাকবলিত হন। এ সময় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে।
 
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে  চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩ টার দিকে মারা যান নয়ন মিয়া। তিনি গালাগাঁও ইউনিয়নের গাবরগাতী গ্রামের মো. নাজিম উদ্দিনের পুত্র।
 
নিহত নয়নের মরদেহ রাত নয়টায় সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
 
ইত্তেফাক/নূহু