মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের ভ্যানচালক খবির উদ্দীন হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজী রহমান এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জোড়পুকুরিয়া গ্রামের আবু জেহেলের ছেলে রবিউল ইসলাম, সাবান আলীর ছেলে আক্কাস আলী ও আইয়ূব আলীর ছেলে বিপ্লব হোসেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ১১ নভেম্বর রাতে ভ্যান চালক খবির বাড়ী থেকে বের হয়ে যায়। পরদিন রাতে জোড়পুকুরিয়া গ্রামের প্রধান সড়কের পার্শ্বে তার লাশ উদ্ধার করে তার পরিবার। ১২ নভেম্বর নিহতের ভাই আছের আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার বিচার শেষে এই রায় ঘোষণা করা হয়।
ইত্তেফাক/কেআই
