সড়ক দুর্ঘটনা: বুকে-মুখে বাঁশ ঢুকে পিকআপ চালকের মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০১৮, ১০:২২
সখীপুরে বুকে-মুখে বাঁশ ঢুকে রতন মিয়া (৩৫) নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা-সখীপুর-গোড়াই সড়কের প্রতিমাবংকী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
রতন জেলার বাসাইল উপজেলার করুটিয়া গ্রামের আমির আলীর ছেলে।
 
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিমাবংকী পুলিশ চেকপোস্টের সামনে দাঁড়ানো বাঁশভর্তি ট্রাকের পেছনে পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপ চালকের বুকে-মুখে বাঁশ ঢুকে গাড়ির ভেতরে মারা যান।
 
সখীপুর থানার এসআই সুকান্ত রায় বলেন, লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও পিকআপটি থানায় আটকে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি