নওগাঁয় জালনোটসহ আটক ১

আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৪:৩৪
নওগাঁর মান্দায় জাল নোটসহ জাহাঙ্গীর আলম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার সকাল সকাল ১০টার দিকে উপজেলার ফেরিঘাটে ঢাকা বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর আলম রাজশাহী জেলার দূর্গাপুর থানার সাড়োরা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জাহাঙ্গীর আলম ফেরিঘাটে ঢাকা বাস স্ট্যান্ড বাজার করছিল। বাজার শেষে দোকানীকে নতুন পাঁচশ টাকার একটি নোট দিয়ে চলে যায়। নোট দেখে দোকানীর সন্দেহ হলে ওই ব্যক্তিকে খোঁজাখুজি শুরু করেন। পরে ফেরিঘাটে ঢাকা বাস স্ট্যান্ড আরবি কাউন্টার থেকে তাকে আটক করে থানা পুলিশে সংবাদ দেয়া হয়। পুলিশ সংবাদ পেয়ে তাকে আটক করে থানা নিয়ে যায়।
 
মান্দা থানার এসআই সাবিনুর ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ টাকার ৮২টি (৪১ হাজার) এবং এক হাজার টাকার একটি নোট মোট ৪২ হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে