মান্দায় মাদক বিরোধী ব্লক রেড অভিযান, আটক ১১

আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৫:৪৫
নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের বিশেষ মাদক বিরোধী ব্লক রেড অভিযানে জাল নোট ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১১ জনকে আটক করা হয়েছে। উপজেলার সতিহাটসহ বিভিন্ন পয়েন্টে  এ অভিযান চালানো হয়। অভিযানে সতিহাট এলাকা থেকে প্রায় ৭৫০ গ্রাম গাঁজা, ৫ পিচ ইয়াবা এবং বিপুল পরিমাণ দেশি ও চোলায় মদ জব্দ করা হঢেছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার সময় এ অভিযান চালানো হয়।
 
মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন মান্দা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুব আলম ও পুলিশের অন্য সদস্যরা। আটককৃতরা হলেন, রাজশাহীর দূর্গাপুরের আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর, মান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে খয়বর আলী, নওগাঁ সদর  নিন্দইন গ্রামের মছির উদ্দিনের ছেলে করিম আলী, উপজেলার শ্রীরামপুর গ্রামের পচা ঋৃষির ছেলে করম আলী, অজিত কুমারের ছেলে রনি কুমার, সতিহাটের বিমলের ছেলে   গৌউর দাস চন্দ্র,  তেঁতুলিয়া গ্রামের বাহার আলীর ছেলে আব্দুস সালাম, মমতাজের ছেলে মিজানুর রহমান, লাহার উদ্দিনের ছেলে আতাউর রহমান, মাহবুব আলম জানান, সারা দেশের মাদক নিমূর্লের অংশ হিসেবে নওগাঁকে মাদক মুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশে মান্দায় এ অভিযান চালানো হয়।
 
মাদককে জঙ্গিবাদের মতো বড় সমস্যা হিসেবে উল্লেখ করে মান্দা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুব আলম বলেন, ‘জঙ্গি নির্মূল করতে যেভাবে অভিযান চালানো হয়েছে, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধেও সেরকম অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। এর মাধ্যমে জঙ্গিবাদের মতো মাদককেও নির্মূল করা হবে।’
 
ইত্তেফাক/নূহু